সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্মা ভেঙে যায়, যখন দেখি সন্তানরা এমন আচরণ করে…’ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী আশাব্যঞ্জক অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরবেন পারমাণবিক অস্ত্রসজ্জিত নৌবাহিনী গড়ার অঙ্গীকার উত্তর কোরিয়ার ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার সুন্দরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে এজাহার ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ কাজীপুরে চরগিরিশে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী

সুন্দরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে এজাহার

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • আপডেট সময় : 11:18 am, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
Exif_JPEG_420
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সমস (পোড়াগ্রাম) গ্রামে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর, মারধর, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মো. কামরুজ্জামান।
এজাহারে অভিযুক্তরা হলেন—মো. রনজু মিয়া (৪০), মো. তেতা মিয়া (৪২), মো. সবুজ মিয়া (৩২), মো. সাইদুল ইসলাম (৩০), মো. আকবার আলী (৬০), মো. এনামুল হক (২৫), মো. শফিকুল ইসলাম (২৮) ও মো. রিনু মিয়া (৫০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকাল ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ঘরে থাকা নগদ টাকা লুট ও বিভিন্ন মালামাল ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার পর আহতরা চিকিৎসা নেন। এ ঘটনায় ভুক্তভোগী সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান এজহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com