বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্ত অস্ত্রের মজুদ করত পিতা-পুত্র, ৫টি পিস্তলসহ আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট সময় : 4:24 pm, সোমবার, ২৩ মে, ২০২২


যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ শাহাজজামাল কালু (৫৫)  ও সোহেল (৩৫)কে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।আটককৃত কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে ও সোহেল কালুর ছেলে।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ তাদেরকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com