
যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ শাহাজজামাল কালু (৫৫) ও সোহেল (৩৫)কে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।আটককৃত কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে ও সোহেল কালুর ছেলে।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com