
ঢাকা জেলা যুবলীগের সাবেক নেতা এবং বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম ও অর্থ যোগানদাতা মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন সাভারের ভবানীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন যুবলীগের সাবেক নেতা হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে প্রত্যক্ষ অর্থ যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এ ছাড়া একাধিক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থেকে মিছিল-মিটিংয়ের পরিকল্পনা, তথ্য আদান-প্রদান ও সার্বিক সহায়তা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।