বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:57 pm, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে দুইজনের এবং হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৩৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৪০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১০ জনের। মোট ১ হাজার ৩৯০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৯৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ২০ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com