বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় 

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:07 pm, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
টি এম কামাল :
সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। সিরাজগঞ্জ জেলা পুলিশের ওপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরা হয়।
এ সময় পুলিশ সুপার জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com