শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

বরিশালে আদালত ভবন থেকে ‘পড়ে’ কলেজ কোষাধ্যক্ষের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:43 pm, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ মো. নাজমুল হকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের নাজির মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কিভাবে পড়ে গেছেন সে বিষয়টি জানাতে পারেননি নাজির।

মৃত নাজমুল হক নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা।

নাজমুল হক ব্যক্তিগত কাজে আদালতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে তিনি কলেজ থেকে বের হয়েছেন। এরপর তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে জানতে পারেন আদালত ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

 

কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম জানান, আদালত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, নাজমুল হকের কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়টি আমরা তদন্ত করছি।

যেখান থেকে তিনি পড়ে গেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com