মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

ক্রিকেট প্রেমীক ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নূর বক্স

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:56 pm, বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

Pic (5)ঝিনাইদহ প্রতিনিধি ; বাংলাদেশ, বাংলাদেশ চিৎকারে মুখরিত প্রেমাদাসা স্টেডিয়াম। হঠাৎ গ্যালারিতে দেখা গেলো বৃদ্ধ এক বাঙালিকে। হাজার মাইল পাড়ি দিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এসেছেন শ্রীলঙ্কায়। অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। বলা হচ্ছে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নূর বক্সের (৭৯) কথা। টাইগার ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসায় তিনি চষে বেড়াচ্ছেন পুরো শ্রীলঙ্কা।

এই দু’হাতে ১৯৭১ সালে প্রিয় মাতৃভুমি স্বাধীন করতে ৯ নম্বর সেক্টরের হয়ে অস্ত্র তুলে নিয়েছিলেন। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে তার একহাতে বাংলার ঐতিহ্যের একতারা অন্য হাতে প্রিয় লাল সবুজের পতাকা। দেশের প্রতি অসীম ভালোবাসা খুঁজে নেন তিনি ক্রিকেটে। পতাকা আর হাতে নিয়ে গুনগুন করে নুর বক্সের গান তামিম, সাকিব, মাশরাফিরাও শুনেছেন।

টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেটার মোস্তাফিজ, সৌম্যদের ভালোবাসাও পেলেন। ক্রিকেটারদের এতো কাছে পেয়ে দারুণ রোমাঞ্চ ছুঁয়ে গেছে এই বীর মুক্তিযোদ্ধাকে।‘মুক্তিযুদ্ধ করেছি নিজের এলাকায়। খুব ভালো লাগে। বাংলাদেশ যেকোনো দেশের বিপক্ষে জিতলেই আমার খুব ভালো লাগে। এতো ভালো লাগে যে মনে হয় দেশ স্বাধীন করার ৪৭ বছর পরে একটা আনন্দ পেলাম।’

ঝিনাইদহের মুক্তিযোদ্ধা বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো তিনি চিরসবুজ ক্রিকেট গ্যালারিতে। ঢাক, চট্রগ্রাম, খুলনা, সিলেট কিংবা বগুড়া- দেশের সব ক্যানভাস চষে বেড়ানোর পর এই প্রথম দেশের সীমানা পেরিয়ে এসেছেন শ্রীলঙ্কায়। দরিদ্র এই মানুষটির এতো অর্থের যোগান এলো কোথা থেকে? জানালেন ঋণের বোঝা নিয়েই বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিতে তার লঙ্কায় আসা।

দেশের ভালোবাসায় ক্রিকেটর জন্য নিজেকে শপে দিয়েছেন ৭৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা নূর বক্সের ক্রীকেট প্রেমের গল্প।

 

 

 

 

প্রীতি/সিএনআই নিউজ/২৩০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com