শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 1:48 pm, বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে দেশটি। বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
এ জন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গেল বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে।
প্রথম দফায় ৬০ জন দক্ষ কর্মী নেওয়া হবে।’
আলোচনার বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাবো।
এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষকর্মী পাঠাবো। আমাদের ১০৪টি টিটিসি রয়েছে। এরপরে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাবো না।
আমরা ইতিমধ্যেই এর প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com