মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

ক্রিকেট প্রেমী আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:20 pm, শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

11800067_867491496667982_895135058751156536_nস্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ : আমরা অনেক ধরনের প্রেমিকের কথা জানি। আজ আমরা এমন একজন প্রেমিকের মুখোমুখি হয়েছি, যিনি ক্রিকেট প্রেমিক। আবার তার প্রেমে আছে ভিন্নতা। শুধুমাত্র বাংলাদেশের ট্রাইগারদের জন্য তার প্রেমের সবটুকু উৎসর্গ করে দেয়া আছে। ট্রাইগারদের প্রেমে গ্যালারী ভর্তি দর্শকদের মাঝে তিনি উজ্জল নক্ষত্র। দেশে বা বিদেশে যেখানেই বাংলাদেশের ক্রিকেট টিম খেলবে, সেখানেই হাজির ঢাকার সাভারের খোরশেদ মাতবর আলমগীর।

সিএনআই নিউজের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০১৩ সালে আলমগীরসহ অন্যান্য বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন। এরপর একটানা যাত্রা অব্যাহত আছে ক্রিকেট দলের সাথে। দেশে বা বিদেশে যেখানেই বাংলাদেশের টিম খেলতে যাবে সেখানেই তিনি আছেন দর্শকের গ্যালারীতে।

এভাবেই সম্পর্ক হয়ে উঠেছে আলমগীরের সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়ারদের সাথে। সাকিব আল হাসান, মাশরাফি থেকে শুরু করে সবার সাথেই আছে আলমগীরের সখ্যতা। কারন, গ্যালারীতে ব্যানার, ফেষ্টুন, পোষ্টার হাতে চিৎকার করে যারা খেলোয়ারদেগর উৎসাহ দেন, তার মধ্যে অন্যতম আলমগীর।

17799363_1295359117214549_9200611623054415841_n২০১৩ সালের শ্রীলংকা ম্যাচ, থাইল্যান্ডে মেয়ে ক্রিকেটারদের ম্যাচ, সিংগাপুরে হকি, ভারতের টি-২০ এবং হায়দ্রাবাদ টেষ্টের মতো গুরুত্বপূর্ণ খেলা সহ দেশের ও বিদেশের অসংখ্য ম্যাচে দর্শক গ্যালারী মাতিয়ে রেখেছেন খোরশেদ মাতবর আলমগীর।

তাঁর মতো ক্রিকেট প্রেমীর জন্যই খেলোয়াররা মাঠে পায় নতুন উদ্যম। প্রতিপক্ষের সাথে লড়াইয়ে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন এবং আলমগীরের মতো দর্শকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সানি / সিএনআই নিউজ / ৫০৬৬৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com