
: তোফাসানি :
ইতিহাসে দেখা যায়, সেদিন ছিল ১৬৬০ সালের ২ য় আগষ্ট। দিনটি ছিল রবিবার। সুতানটি, কলিকাতা, ও গোবিন্দপুর গ্রাম তিনটি নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পনীর প্রধান ব্যাক্তি জব চার্নক নামে এক ইংরেজ এই কল কাতার গোড়া পত্তন করেন। এর আগে প্রথমে সুনানটি গ্রাম ইজারা নেন ইংরেজরা। তৎকালীন বরিষার সাবর্ণ রায় চৌধুরীদের পূর্ব পুরুষ লক্ষী নারায়ন চৌধুরীর কাছ থেকে পরপর তিনটি গ্রাম ইজারা নিয়ে বৃটিশরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠা করেন জব চার্নকের মাধ্যমে।
১৫৫৬ সালে স¤্রাট আকবর রাজস্ব আদায়ের ব্যাপারে একটি নক্সা তৈরী করেন। ঐ নক্সায় “ কলিকাটা” গ্রামের নাম উল্লেখ রয়েছে। ইংরেজরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠার পর “কলিকাটা” গ্রামকে “ক্যালকাটা” বলে অভিহিত করা হয়।
কলিকাতা নামের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকেই বলেন, কালিক্ষেত্র নাম থেকেত কলিকাতা নামের উৎপত্তি হয়েছে। কারো কারো মতে সেখানে ছিল জেলেদের বাস। ছিল চুনের ভাটি। চুনকে চলতি কথায় বলা হয় কলি। এই কলি থেকেই কলিকাতা নামের উৎপত্তি। #