মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

প্রতিভাধর তোফাসানি সিএনআই নিউজের প্রধান সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:12 pm, বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

তোফাসানি-১২স্টাফ রিপোর্টার, সিএনআই নিউজ :  তোফায়েল হোসেন তোফাসানি। পারিবারিক নাম আবু মোহাম্মদ তোফায়েল হোসেন মুন্সি। জন্ম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে ২৬ এপ্রিলে। ছোট বেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন বিশেষ পারদর্শী। ১৯৮৪ সাল থেকে তিনি পত্রিকায় লেখা শুরু করেন। বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে তোফাসানি গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত ছিলেন। একাধারে তিনি সাংবাদিক, গীতিকার, সুরকার, নাট্র্যকার, সংগীত এবং নাট্র্য পরিচালক, টিভি বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, ডকুমেন্টরী সহ বিভিন্ন অনুষ্ঠান নিজের গ্রন্থনা এবং পরিচালনায় তৈরী করে থাকেন। সিডি, ভিসিডি প্রডাকশন করাসহ সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ ধারা বিকাশে তিনি কাজ করে যাচ্ছেন। আদি সংগীত, প্রত্মতত্ব, মাঝার, মন্দির এবং দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি গবেষনা করে থাকেন। এ পর্যন্ত তোফাসানি জাতীয় পদকসহ প্রায় শতাধিক পদকে ভূষিত হয়েছেন। তোফাসানি’র লেখা কৃষ্ণকাল কালুশাহ গ্রন্থ প্রকাশের মাধ্যমে দেশের মরমী কবিদের তিনি তুলে ধরেছেন। এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের লেখা গান সবই ব্যতিক্রমধর্মী। সংগীত বা নাটকে তিনি প্রতিটি চরিত্রকে নতুনভাবে পরিবেশনা করেন বলে নাটক পায় ভিন্ন মাত্রা।

তৎকালীন চীনের প্রধানমন্ত্রী লি পেং বাংলাদেশ সফরে এলে তোফাসানি জাতীয় সংসদের নর্থ প্লাজায় নাগরিক সংবর্ধনায় চীনের ভাষায় ২ টি গান পরিবেশন করেন। এরপর বেবি নাজনীন, শাহনাজ রহমত উল্লাহ এবং শাকিলা জাফর গান পরিবেশন করেছিলেন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট, পাকিস্থানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের অনুষ্ঠানসহ নব্বই দশকের শেষে আসা রাষ্ট্রিয় অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভিন্ন ভিন্ন ভাষায় গান পরিবেশন করেন। দেশের খ্যাতনামা প্রবীণ সংগীত পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, গবেষকদের সানিধ্যে আসার সুযোগ হয়েছে তোফাসানির। বিভিন্ন দেশে তোফাসানি ভ্রমন করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করেছেন।

তোফাসানি সিএনআই নিউজ ২৪. কম এর প্রধান সম্পাদক, জাতীয় সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল ( প্রা: ) লি:- এর ব্যবস্থাপনা পরিচালক, সিএনআই অডিও ভিজ্যুয়াল ও একতারা টেলিফিল্ম এর সত্বাধীকারী। বাংলাদেশ মফস্বল সাংবাদিক কল্যান গোষ্ঠীর সভাপতি। সাটুরিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ঝলক সাংস্কৃতিক গোষ্ঠী ও স্বদেশী শিল্পী গোষ্ঠী এবং জাতীয় মাশরুম উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি। ঢাকার সাভারের জাগ্রত সোসাইটির যুগ্ম-সম্পাদক। সাভার প্রেস ক্লাবের সদস্য। বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সদস্য। এ ছারাও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে তিনি সংযুক্ত আছেন।
বর্তমানে নিজের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি মিউজিক কম্পোজ, গানে লেখা ও সুর করা, প্রোগ্রাম তৈরীর কাজে সময় দেন।
তিনি ফেমাস ফার্মাসিউটিক্যালস-এর ডিরেক্টর ( সেলস এন্ড প্রডাকশনস )

তোফাসানি ২০১৪ সালের এপ্রিল মাসে একটি টেলিভিশন ও মাল্টিমিডিয়া লিমিটেড-এ হেড অফ প্রোগ্রাম হিসেবে যোগ দেন। তিনি ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর www.cniworld.tv এবং ২০০৫ সালে cninews24.com প্রতিষ্ঠা করেন।
তোফায়েল হোসেন তোফাসানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য অধিদপ্তরের এক্রিডিটেশন কার্ডপ্রাপ্ত একজন সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com