মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশেষ অভিযানে ধরা পড়ছে খুচরা কারবারি, অধরা গডফাদাররা, পর্ব-১ ১১ বছরেও দমানো যায়নি হুতিদের, এখন কী করবে সৌদি আরব? কটাক্ষ শুনেছিলেন রাধিকা না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নাসিমা খান গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী কাজীপুরে যমুনার চরাঞ্চলে ঘাস বিক্রি  করে সংসার চালায় হাজারো পরিবার  শিক্ষার মানোন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর’— ভিপি বাবলু ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

শিক্ষার মানোন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর’— ভিপি বাবলু

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া):
  • আপডেট সময় : 3:45 pm, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বগুড়ার শেরপুরে কৃতী শিক্ষার্থী, এসএসসিতে গোল্ডেন এ+, জিপিএ-৫, এ গ্রেড ও বৃত্তিপ্রাপ্ত এবং বার্ষিক পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আব্দুল বারী মির্জা,জি,এম মোস্তফা,রাঙ্গা মন্ডল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। নকল মুক্ত পরীক্ষায় বিএনপি সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেয়েদের অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে বিএনপি সরকারের ভূমিকা অপরিসীম। দেশের শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার বিগত সময় কাজ করেছে বর্তমানেও কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com