শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের ফেসবুকে তথ্য পেয়ে অনাহারে- অর্ধাহারে থাকা পরিবারটির পাশে ইউএনও  সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম শুভ মহালয়া আগামীকাল

ফেসবুকে তথ্য পেয়ে অনাহারে- অর্ধাহারে থাকা পরিবারটির পাশে ইউএনও 

শহিদুল ইসলাম শাওন, শেরপুর ( বগুড়া)  প্রতিনিধি :
  • আপডেট সময় : 6:24 pm, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
বয়সের ভারে ন্যুব্জ ৭০ বছরের আব্দুল জব্বার মন্ডল। অভাব-অনটনের কারণে অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার পরিবারের। এমন অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানতে পেরে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
অসহায় আব্দুল জব্বার মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে লড়াই করে চলছিল তার পরিবার। নিত্যদিনের খাবার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউএনও সাইদুজ্জামান হিমুর উদ্যোগে অসহায় পরিবারটির হাতে দুই প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডালসহ মোট ১৪ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। এসব খাদ্যসামগ্রী দিয়ে পরিবারটি প্রায় দুই মাস নির্বিঘ্নে চলতে পারবে বলে জানা গেছে।
জানা যায়, স্থানীয় সাংবাদিক আইয়ুব আলীর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেয়া তথ্যের মাধ্যমে  আব্দুল জব্বারের পরিবারের অসহায়ত্বের বিষয়টি ইউএনও সাইদুজ্জামান হিমুর নজরে আসে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। পরে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যে সাইদুজ্জামান হিমু ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় মানুষের দুর্দশার খবর পেলে তা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেন তিনি।
আব্দুল জব্বারের পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা দেখা গেছে। তারা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা এভাবে সরাসরি অসহায় মানুষের পাশে দাঁড়ালে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়ে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষও অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসতে উৎসাহিত হন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, শুধু সরকারি দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের পাশে দাঁড়ানো একজন কর্মকর্তার অন্যতম বড় গুণ। ইউএনও সাইদুজ্জামান হিমুর এমন উদ্যোগ শেরপুরে মানবিক প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে শেরপুর উপজেলায় সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com