বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’ সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন তালাবদ্ধ ‘একদিন সবাইকে চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকার ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগালের উন্নতি, বাংলাদেশ-ব্রাজিলের অবনতি আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্তির অবসান ঘটবে : রিজভী শক্তিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:18 pm, বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
টি এম কামাল :
সিরাজগঞ্জে এবার আগাম শীতকালীন বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এসব নতুন সবজি ইতোমধ্যেই হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে এ চাষের মাধ্যমে স্বচ্ছলতা ফিরছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে আগাম শীতকালীন সবজি চাষে সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এ চাষ করেছেন কৃষকেরা। তবে উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশি পরিমাণে এ সবজি চাষ হয়েছে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও এ সবজি চাষ করছেন কৃষকেরা।
আগাম শীতকালীন এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো-লাউ, কুমড়া, মুলা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ডাটা, সিম ও বিভিন্ন শাকসবজি। শীতের আমেজ শুরু হতে না হতেই এসব সবজি চাষ শুরু করেছেন কৃষকেরা। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জমি লিজ নিয়ে এ চাষে ঝুঁকে পড়েছেন।
ইতোমধ্যেই এসব সবজি হাট-বাজারে উঠতে শুরু করেছে। শীতের আগেই পুরোদমে এ শীতকালীন সবজি চাষ শেষ হবে। হাট-বাজারে নতুন সবজির চাহিদাও বাড়ছে। পাশাপাশি এসব নতুন সবজির দাম ভালো থাকায় কৃষকেরাও খুশি।
স্থানীয় কৃষকেরা বলছেন, খরচ কম ও লাভ বেশি হওয়ায় লাউসহ আগাম শীতকালীন সবজি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। এ চাষে সংশ্লিষ্ট কৃষি বিভাগও কৃষকদের পরামর্শ দিচ্ছে। তবে চরাঞ্চলের বিভিন্ন সবজি আগেই হাট-বাজারে উঠেছে।
নতুন সবজির মধ্যে লাউ, কুমড়া, মুলা, লালশাক, কপি ও বিভিন্ন সবজির চাহিদা বেশি। বর্তমানে হাট-বাজারে প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি পিস কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ শাকের মূল্য ও চাহিদাও বাজারে কম নয়। এবার শীতকালীন আগাম লাউসহ বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, আগাম শীতকালীন লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন কৃষকেরা। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় ৬০ শতাংশ লাউসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। এসব চাষে কৃষকদের পরামর্শও দেওয়া হচ্ছে। এ চাষে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
ইতোমধ্যেই নতুন সবজি বিভিন্ন হাট-বাজারেও উঠছে এবং সবজির দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি বলেও তিনি উল্লেখ করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com