সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :

গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : 3:50 pm, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, সামনে দুর্গাপূজা। এ সময় পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ ম্লান করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ জন্য পূজামণ্ডপগুলোতে নজরদারি ও পাহারার ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়টি নেতাকর্মীদের মাথায় রাখতে হবে। সামনে দুর্গাপূজা। পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা নানা উপায়ে পূজার পরিবেশ ম্লান করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পূজা কমিটির সদস্যদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com