বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাই সম্মিলিত সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:25 am, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।

মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সালেহ মো. আদনান বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যজনক তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ছাত্রদল নেতা সালেহ মো. আদনান আরও বলেন, ‘দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।’

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম এবং বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com