
জেলার মণিরামপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে ‘নিউ মেঘনা বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে জেলার মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিএসটিআই-এর অনুমোদন বিহীন, প্রাণ অলটাইম হোয়াইট ব্রেডের লোগো ও ডিজাইন নকল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ ছাড়াই পাউরুটি বাজারজাত করার দায়ে ‘নিউ মেঘনা বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরি না করতে প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।