রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ প্রসূতি ও নবজাতকের অপচিকিৎসার অভিযোগ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকের ঘাটতি এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো হংকংয়ে সাবেক নেতা তুং চি-হুয়ার শেষকৃত্যে শ্রদ্ধা

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:57 pm, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ ওঠেছে।

 

এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী (চাচাতো ভাই) ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান।

 

জানা গেছে, তাদের মধ্যে পুর্ব থেকেই পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নামেন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই তাদের মোবাইল বন্ধ করে রাখেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।

 

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমি আমার শ্যালককে অবহিত করি। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, তার ছেলের বউ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

 

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com