শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ ফ্রি মেডিকেল ক্যাম্প ঘোড়াঘাট, পলাশবাড়ী দুই থানার সীমানা ফলক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির ভাদ্রে মাসে বাতাসে তালের ঘ্রাণ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি

‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:45 am, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড ছবি ‘হনুমান অংশ’ নিয়ে বড় খবর দিয়েছেন ছবির প্রযোজক নম্রতা সিং। তিনি জানিয়েছেন, সিক্যুয়েলে কি বিরাট কোহলি, আনুশকা শর্মা এবং জুলিয়া রবার্টসকে দেখা যাবে কিনা।

‘হনুমান অংশ’ ছবিটি নীম করোলি বাবার জীবনের ওপর তৈরি। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। আজ পর্যন্ত অর্থাৎ ৩৫তম দিনে ছবিটি ভারতে ১৬৩.১৩ কোটি রুপি আয় করেছে।

নীম করোলি বাবার ভক্তদের মধ্যে আছেন আনুশকা শর্মা, বিরাট কোহলি এবং জুলিয়া রবার্টসও। এই তারকারা সিক্যুয়েলে ক্যামিও করবেন কিনা, সেই প্রশ্নের জবাব দিয়েছেন প্রযোজক নম্রতা সিং।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে নম্রতা সিং বলেন, ‘আমি তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা আগে থেকেই ছবিটির কথা জানতেন।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে একজন ভক্ত, বিশালও তাই। মহারাজ জির সঙ্গে আমাদের ব্যক্তিগত গল্প আছে। আমার সঙ্গে ১৪ বছর এবং বিশালের সঙ্গে ২০ বছরের সম্পর্ক। আমরা আমাদের সাধুদের নিয়ে ছবি বানাতে চাই এবং তাদের কথা সারা বিশ্বে পৌঁছাতে চাই। ভারতে হাজার হাজার ভক্ত আছেন, যাদের জীবনে তিনি ছাপ ফেলেছেন, তারাই সবার আগে আসবেন। কাইঞ্চির গল্পটা ভারতীয় ভক্তদের নিয়ে। তৃতীয় ছবিতে দেখানো হবে কীভাবে তিনি বিদেশিদের মধ্যে আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে ভারতকে বিশ্ব মানচিত্রে জায়গা করে দিয়েছিলেন। এই বিদেশিদের মধ্যে আছেন স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, জুলিয়া রবার্টসের মতো মানুষরা। তবে এই বিষয়ে আমরা পরে কথা বলব, মানে তৃতীয় পর্বে।’

শুরুতে ‘হনুমান অংশ’ ছবিটি নিঃশব্দে মুক্তি পেয়েছিল। কিন্তু মুখে মুখে প্রচারের মাধ্যমে ছবিটি দর্শক খুঁজে পায়। এখন ছবিটি ভারতে ৬০ কোটি রুপির ঘর পার করেছে। এই ছবির পরিচালক বিশাল চতুর্বেদী।

ছবির সাফল্যের মধ্যেই পরিচালক নিশ্চিত করেছেন, এই গল্প সিক্যুয়েল নিয়ে আবার ফিরবে।

‘হনুমান অংশ’ ছবিটি মুক্তি পায় আগস্টের ৭ তারিখে। ছবির শেষে ইঙ্গিত দেওয়া হয়েছিল, নীম করোলি বাবার গল্প এখনো শেষ হয়নি। বিশাল এখন নিশ্চিত করেছেন, নির্মাতারা এই গল্প সামনে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় পর্বের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আগ্রার একটি মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে কথা বলার সময় বিশাল দ্বিতীয় ছবি নিয়ে তার পরিকল্পনার কথা জানান।

সিক্যুয়েলে দর্শকরা নীম করোলি বাবার জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন জায়গা দেখতে পাবেন। গল্প শুরু হবে তার জন্মস্থান ফিরোজাবাদ থেকে। এরপর গল্প এগিয়ে যাবে আগ্রা, মথুরা এবং তার আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িত অন্যান্য জায়গায়।

বিশাল ব্যাখ্যা করেন, নীম করোলি বাবার জীবনের যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম ছবিতে দেখানো যায়নি, সেগুলোই এবার দেখানোর চেষ্টা করা হবে।

‘হনুমান অংশ’ ছবিটি প্রথম থেকেই একটি বড় ত্রয়ীর প্রথম পর্ব হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে ছবিটি ঘোষণা করার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, এই প্রজেক্টটি একটি ত্রয়ী হিসেবে তৈরি হচ্ছে। ছবিগুলো তৈরি হচ্ছে বিশাল চতুর্বেদীর লেখা বই ‘ডিভাইন ডিটুর’ থেকে অনুপ্রাণিত হয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com