
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আ ব দু র রব তালুকদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার ক্ষতিকর দিক তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় ওসি মো: আ ব দু র রব তালুকদার বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্মার্টফোনের সঠিক ও নিরাপদ ব্যবহারের বিষয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।
তিনি আরও বলেন, বালিয়াকান্দি উপজেলার প্রতিটি এলাকায় মা*দকবিরোধী, বা*ল্যবিবাহ ও ইভটি*জিং প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে শিক্ষার্থীদের সচেতন দূত হিসেবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে এসব বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মিরান হোসেন, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম খান এবং বিদ্যালয়ের সভাপতি মমতাজ আক্তার তানিয়া।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা ভিত্তিক ফেসবুক পেজ ‘বালিয়াকান্দি টাইমস’।