মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

‘শিল্প কোনো পাপ নয়’: পপি ইস্যুতে সোচ্চার প্রভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:26 pm, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঢালিউডের একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে আড়ালে রয়েছেন। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন ও বিভিন্ন মন্তব্যকে ঘিরে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানান এই অভিনেত্রী। তার এমন মন্তব্যের পর ফের শুরু হয় আলোচনা।

এবার পপির সেই বক্তব্যের প্রসঙ্গেই নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রভা সরাসরি পপির নাম উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে তার বক্তব্যকে দেখছেন অনেকেই। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, ‘জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়ে-মুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান এই চিত্রনায়িকা।

পপির এমন মন্তব্যের পর নেটিজেনদের একাংশ তাকে সমালোচনা করেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনের কয়েকজন শিল্পীও নিজেদের মতামত প্রকাশ করেন। এর মধ্যেই সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন প্রভা।

প্রভা লেখেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।

তিনি আরও লেখেন, আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।

শিল্প ও শিল্পীর মর্যাদা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা আরও লেখেন, শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।

প্রভার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি তার বক্তব্যে কারো নাম উল্লেখ করেননি কিংবা সরাসরি কাউকে উদ্দেশ্য করেও কিছু বলেননি। ফলে পোস্টটি পপির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com