
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রী তারা সুতারিয়াকে। নিজের আর্থিক বিষয় ও বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে বিশেষ একটি সমস্যার কথা জানান তিনি।
রোগের নাম ‘ডিসক্যালকুলিয়া’। এর কারণে সংখ্যা বোঝা ও হিসাব-নিকাশের কাজ করতে অসুবিধা হয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সংখ্যাসংক্রান্ত যে কোনো গণনা নাকি তিনি করতে পারেন না। তার এ সমস্যা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তারা সুতারিয়া।
বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে তার ভালো লাগে। আমার বিনিয়োগের ধরন বিভিন্ন রকমের। আমি এখনো শিখছি। আমার বন্ধুদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ওদের এ বিষয়ে সবচেয়ে ভালো ধারণা রয়েছে। আমার বাড়ি খুব ভালো লাগে এবং জমিবাড়িতে বিনিয়োগ করতেও ভালোবাসি। তবে টাকা-পয়সা সামলানোর গাণিতিক দিকগুলো বুঝতে তাকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয় বলে জানান অভিনেত্রী।
তারা সুতারিয়া বলেন, আমি ভাগ্যবান যে আমার বাবা আমার আর্থিক বিষয়গুলো সামলাতে সাহায্য করে। একজন নারী হিসাবে নিজের ব্যাংকের কাজ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সব কিছু জানা খুব জরুরি।
তিনি বলেন, আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার এ একটি সমস্যাই রয়েছে। অঙ্ক শেখার ক্ষেত্রে আমার বড় সমস্যা হয়। একে ডিসক্যালকুলিয়া বলা হয়। আমি চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময়েই কোনো না কোনো ভুল করে ফেলি। তাই আমাকে কারও না কারও সাহায্য নিতেই হয়।
ডিসক্যালকুলিয়াকে অনেক সময়ে কথ্য ভাষায় ‘গণিতের ডিসলেক্সিয়া’ও বলা হয়। যদিও দুটি সমস্যা এক নয়। ডিসক্যালকুলিয়া হলো একটি নির্দিষ্ট ধরনের শেখার সমস্যা। এর ফলে অঙ্ক ও সংখ্যাভিত্তিক বিষয় বোঝা, শেখা এবং হিসাব করা কঠিন হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, অভিনেত্রী তারা সুতারিয়া গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন। এ সিনেমায় তার সঙ্গে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।