শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ ফ্রি মেডিকেল ক্যাম্প ঘোড়াঘাট, পলাশবাড়ী দুই থানার সীমানা ফলক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির ভাদ্রে মাসে বাতাসে তালের ঘ্রাণ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 11:51 am, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তনু শিকদার সবুজ, কালবেলার প্রতিনিধি রুবেল হোসেন রিয়াদ, সকালের সময়ের জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, জনতার আদালতের প্রতিনিধি ইমদাদুল হক রানা, তৃতীয় মাত্রার প্রতিনিধি সোহেল খান, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাহিদুর রহিমসহ জাকির হোসেন পাটোয়ারী, অনিক সিকদার ও গোলাম মর্তুবা রিজু প্রমুখ।
মাদারীপুর জেলার বাসিন্দা সৈয়দ মুরাদ ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “আমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দায়িত্ব পালনকালে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com