বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ সম্মেলনের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক: সাভার ল্যাবজোন হাসপাতাল ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় খানাখন্দে আটকে গেছে দুই ট্রাক, বগুড়ার শেরপুরে মির্জাপুর-রাণীরহাট সড়কে তীব্র যানজট          কাজীপুরে চরাঞ্চলে ৪৮ বস্তা সার জব্দ ঘোড়াঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা

কাজীপুরে চরাঞ্চলে ৪৮ বস্তা সার জব্দ

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 5:56 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় স্থানীয় লোকজন  আটক করে। একইসাথে বৈআইনিভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনমূলে তিন হাজার করে মোট নয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা। অভিযানে অংশ নেয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে সারের বস্তা ভ্যানে বোঝাই করে তারা তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়। কাজীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহায়তা করেন।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে ৫০ হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com