বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ সম্মেলনের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক: সাভার ল্যাবজোন হাসপাতাল ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় খানাখন্দে আটকে গেছে দুই ট্রাক, বগুড়ার শেরপুরে মির্জাপুর-রাণীরহাট সড়কে তীব্র যানজট          কাজীপুরে চরাঞ্চলে ৪৮ বস্তা সার জব্দ ঘোড়াঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা

ঘোড়াঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 5:54 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কে চলাচলকারী পথচারীদের ছায়া প্রদানের লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার সকালে উপজেলার হিলি মোড়-ওসমানপুর সড়কের পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতী রানী। কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু বলেন, আনসার ও ভিডিপির সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকা-েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়কের পাশে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রোপণ করা তালবীজগুলো যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com