রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

কাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 2:16 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর
(মঙ্গলবার) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও শাহনাজ পারভীন, শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা তালুকদার, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। কাজীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা শেষে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ইউএনও শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, থানার (তদন্ত) ওসি মনোজিৎ চন্দী,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com