বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কাজীপুরে দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ সুপারের উঠান বৈঠক 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 2:20 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির চত্বরে সাধারণ মানুষের সাথে এক আন্তরিক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি চত্বরে উঠান বৈঠকে চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, অপরাধ প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, কাজিপুর থানা এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com