সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কাজীপুরে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত কাজীপুর সরকারি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ীর আলোচিত বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে হরমুজের পানিতে ফেলল ইরান সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি নওশাদ জমির

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কাজীপুরে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা  
  • আপডেট সময় : 6:01 pm, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজীপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, কাজীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com