সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি নওশাদ জমির

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:25 am, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদে চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি চারটি পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যরিষ্টার মুহাম্মদ নওশাদ জমির উচ্চ শিক্ষিত, আধুনিকমনষ্ক ও শালীন রাজনীতির ধারক একজন রাজনীতিবিদ। তার বাবা ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দীন সরকার ছিলেন সরকারের তিন বারের সাবেক মন্ত্রী। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৭০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নওশাদ জমির। তার শিক্ষা জীবনের শুরু ধানমন্ডি গর্ভমেন্ট বয়েজ স্কুলে। যেখানে তিন মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। পরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শৈশব থেকে শৃঙ্খলা, সংযম ও চিন্তাশীলতার যে ভিত্তি তৈরি হয়, তার প্রতিফলন আজ তার রাজনৈতিক ও পেশাগত জীবনেও স্পষ্ট। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন শিক্ষিত, আর্ন্তজাতিক মানসম্পন্ন ও আধুনিক চিন্তা ধারার নেতা হিসেবে পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটি থেকে এলএলএম, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ট্যাক্সেশনে এমএসসি এবং লিংকনস ইন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে ব্যারিষ্টার নওশাদ জমিরের পথচলা শুধু ব্যক্তিগত যোগ্যতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য নির্বচিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com