বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু

কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 2:38 pm, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
 বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কাজিপুরে মেঘাই নৌবন্দর থেকে নৌকা যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সফর ২০২৬ সিরাজগঞ্জে যমুনা রিসোর্ট (সেতুর পূর্ব প্রান্ত) অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ শিক্ষা সফরে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকসহ সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কাজিপুর উপজেলা জামায়াতের আমীর জাহিদুল ইসলাম তালুকদার স্বপন বলেন, শিক্ষা সফরের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে। শিক্ষা সফরের প্রথমার্ধে দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আরমান হোসেন। এ সময় তিনি কুরআনের শিক্ষা ও জীবন পরিচালনায় এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়, শিক্ষামূলক আলোচনা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com