সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে হরমুজের পানিতে ফেলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:26 am, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (৩১ আগস্ট) ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি পারস্য উপসাগরের পানিতে গিয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, সোমবার ভোরে আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘সতর্ক যোদ্ধারা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন দূরপাল্লার ওই ড্রোনে আঘাত হানেন। পরে ড্রোনটি পারস্য উপসাগরে পড়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের যোদ্ধাদের প্রতি সবচেয়ে বড় সমর্থন হলো ইরানি জনগণের অব্যাহতভাবে মাঠে উপস্থিত থাকা।

তবে ড্রোনটি ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মেহের নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com