
সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল দশটায় শিক্ষক মিলনায়তনে কাজীপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রিপন কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সেক্রেটারী বিলকিছ বিনতে কবীর, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, আব্দুল মান্নান খান, প্রভাষক হুসনেআরা আরজু, অভিভাবক আব্দুর রশিদ, আব্দুর রহমান প্রমুখ। সমাবেশে শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। #