বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাজিপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 7:11 pm, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে নিম্ন আয়ের দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে লায়ন্স ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল পাঁচটায়
উপজেলার তারাকান্দি হাই স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা জানান, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে লায়ন্সরা সবসময় আছে, এবং থাকবে। ভবিষ্যতে যেনো সহযোগিতা আরো বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে কাজ করছেন তারা। এ সময় ২০০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল ৫ কেজি, চিনি, ডাল, লবন, তেল, চিড়া, গুর, খাবার স্যালাইন, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি প্যাকেজ আকারে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), সাবেক জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (পিএমজেএফ), জেলা ১ম ভাইস গভর্নর লায়ন ইমরান ফারুক নয়ন (পিএমজেএফ), কেবিনেট সেক্রেটারি লায়ন এ্যাড. এনায়েত উল্লাহ সফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিরাশা, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন মাসউদ করিম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শাহীন আহমেদ আক্তার, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোশাররফ হোসেন, লায়ন সাদাদ সায়েম, লায়ন মোঃ আলী জিন্নাহ, লায়ন জাহিদ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com