বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 7:15 pm, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপালে বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জন নিহত হওয়ার পর শত শত বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ৩৪১ জন বিদেশি নাগরিক রয়েছেন।

বিশ্বের অন্যতম উঁচু পর্বত মাউন্ট এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে নিজেদের সক্ষমতা যাচাই করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্বতারোহী ও পর্যটকেরা নেপালে আসেন। নেপালের কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিখোঁজদের সর্বশেষ তথ্য:
-ভারত-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, প্রতিবেশী ভারতের ১৪২ নাগরিক নিখোঁজ রয়েছেন।
তারা তিনটি ভ্রমণ সংস্থার মাধ্যমে নেপালে গিয়েছিলেন। সংস্থাগুলো হলো—সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, লিফ হলিডে ও হিমালয়ান গ্লেসিয়ার।

-ইউক্রেন-
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের ট্যুরিস্ট পুলিশ তাদের জানিয়েছে, ৫৩ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজদের মধ্যে ৪৬ জন ইউক্রেনীয় পর্যটকের একটি দল রয়েছে। নেপালের কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ হারিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

-অস্ট্রেলিয়া-
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিশ্চিত করেছেন, বন্যায় ৩৪ জন অস্ট্রেলীয় নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, ‘আজ যারা তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন, তাদের সবার কথা আমরা ভাবছি।’

-মালয়েশিয়া-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করা ১৭ জন মালয়েশীয় বন্যায় নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাঠমান্ডুতে দেশটির দূতাবাস ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে খবর পেয়েছে। এতে বলা হয়েছে, রাসুয়া জেলায় অবস্থান করছেন বলে ধারণা করা ১১ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

-যুক্তরাজ্য-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, আলপাইন ইকো ট্রেক সংস্থার সঙ্গে থাকা ১২ জন ব্রিটিশ নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।

-দক্ষিণ কোরিয়া-
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যার পর রাসুয়া জেলায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৯জন কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

-জাপান-
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, পাঁচজন জাপানি নাগরিক নিখোঁজ হওয়ার খবর নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি অমূল্য প্রাণ যেন রক্ষা পায়, সেই জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি।’

-দক্ষিণ আফ্রিকা-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ব্রিটিশ নাগরিকদের মতো একই আলপাইন ইকো ট্রেক সংস্থার সঙ্গে ভ্রমণ করা চারজন দক্ষিণ আফ্রিকান নিখোঁজ রয়েছেন।

-যুক্তরাষ্ট্র-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে থাকা তিনজন মার্কিন নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।

-পর্তুগাল-
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় দেশটির এক নারী ও এক পুরুষ নিখোঁজ হয়েছেন।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছি।

-নেদারল্যান্ডস-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে একই সংস্থায় ভ্রমণ করা একজন ডাচ নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।

-ইতালি-
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের উজানে দেশটির দুই নাগরিক ও তাদের গাইড আটকা পড়েছেন। তবে তারা সহায়তা পাচ্ছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নেপাল ও তিব্বতে ৯০ জন ইতালীয় নাগরিক অবস্থান করছেন বলে তারা জানে। তবে তাদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা জানা যায়নি।

-জাতীয়তা নিশ্চিত নয়-
বেশ কয়েকটি ভ্রমণ সংস্থাও নিখোঁজ বিদেশিদের তথ্য জানিয়েছে। তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
এর মধ্যে ট্রেকার্স সোসাইটির ৭৭ জন, কৈলাশ জার্নির ২৬ জন এবং রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আটজন রয়েছেন।

-নেপাল-
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের পাশাপাশি দেশটির ৯৩ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com