বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা চট্টগ্রামে জাতীয় কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে চবি’র কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজিপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 7:12 pm, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

পরশ ও তার স্ত্রী ছাড়াও তাজনীন ওহাব বৃষ্টি নামে একজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে শামস পরশ তার নিজ নামে এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানি লন্ডারিংপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com