রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলা শাখার তালপট্টি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হাই জোয়ার্দার,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা সমাজ কল্যান সেক্রেটারি মোঃ শরীফ মিয়া, মজলিসে শুরার সদস্য, খন্দকার মাওলানা মশিউর আজম মুন্নু,জামাত নেতা ও বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি, ওসমান গনি মানিক, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনায় ছিলেন,বালিয়াকান্দি উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,ও সহকারী সেক্রেটারি মিরাজুল ইসলাম মিরাজ, এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।