
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার আতিয়ার রহমান সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডাক্তার সাহারুল ইসলাম সাগর, সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার সোলাইমানুর রহমান, সহকারী সার্জন ডাক্তার এ কে এম কামরুল হক, সহকারী সার্জন ডাক্তার মারুফ হাসান, সিনিয়র স্টাফ নার্স আলপনা দত্ত, স্বাস্থ্য পরিদর্শক জুলফিকার আলী সরদার চন্দন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, প্রমুখ। আলোচনা সভায় মা ও শিশু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।