বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: পুলিশি অভিযানে শিশু উদ্ধার, নিখোঁজ ১ ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দমকল কর্মীদের জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা হাসনাত-সারজিসের উপদেষ্টা না হতে পারা নিয়ে রাশেদ খানের তীব্র আক্রমণ নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে ৭ বছরের শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে রোপা আমনের বীজতলায় সবুজের সমারোহ বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

জাকির হোসেন পাটোয়ারী  রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 5:55 pm, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।
সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৫টার সময় উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথে তিনি যে ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রা করছিলেন, সেটির চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত অটোভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com