রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
“‘রাষ্ট্রপতি নির্বাচনের মূল ক্ষমতা নির্বাচন কমিশনেরই’— সালাহউদ্দিন আহমদ” “‘শেখ হাসিনাকে স্বাগত জানাতে জনগণ প্রস্তুত’— কীভাবে আসবেন তা তাঁর বিষয়: পরওয়ার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে আগামী সপ্তাহে ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তরণ নিয়ে সরাসরি বৈঠক শুরু কারাকাসে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ বালিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‎সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উজ্জ্বল নক্ষত্র জগৎবিখ্যাত বিজ্ঞানী পি.সি.রায়

“‘শেখ হাসিনাকে স্বাগত জানাতে জনগণ প্রস্তুত’— কীভাবে আসবেন তা তাঁর বিষয়: পরওয়ার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:41 am, রবিবার, ২ আগস্ট, ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উনি (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে আসতে চাচ্ছেন তো। জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কীভাবে আসবেন।

শনিবার (১ আগস্ট) বিকালে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলব, আপনার মন্ত্রী-মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের (অংশগ্রহণমূলক নির্বাচন) মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি ২৪-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না।

জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভুলেনি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কীভাবে বলেন, এত জুলাইয়ের বক্তৃতার দরকার কী? অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা এমপি–মন্ত্রী হতে পারতেন না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। ৮৪টি সংস্কার সম্পন্ন করুন। সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক, সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। ৭০ ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে।

সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের কারণে বিকাল সাড়ে ৪টা থেকে দুইঘণ্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com