রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
“‘রাষ্ট্রপতি নির্বাচনের মূল ক্ষমতা নির্বাচন কমিশনেরই’— সালাহউদ্দিন আহমদ” “‘শেখ হাসিনাকে স্বাগত জানাতে জনগণ প্রস্তুত’— কীভাবে আসবেন তা তাঁর বিষয়: পরওয়ার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে আগামী সপ্তাহে ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তরণ নিয়ে সরাসরি বৈঠক শুরু কারাকাসে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ বালিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‎সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উজ্জ্বল নক্ষত্র জগৎবিখ্যাত বিজ্ঞানী পি.সি.রায়

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:33 am, রবিবার, ২ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর একটি ফাস্টফুড রেস্তোরাঁয় শনিবার এক বন্দুকধারীর গুলিতে কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে এখনও কাজ চলছে।

টুইন ফলস পুলিশ বিভাগের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, ‘বন্দুক হামলার সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার এনবিসি নিউজকে জানান, এ ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এক তরুণকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা যায়, হামলার সময় বেশ কিছু মানুষ আতঙ্কিত হয়ে রেস্তোরাঁ থেকে দৌড়ে বেরিয়ে আসছেন।

দক্ষিণ আইডাহোর প্রায় ৫৬ হাজার জনসংখ্যার একটি শহর টুইন ফলস । এটি আইডাহো অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com