মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

টি এম কামাল
  • আপডেট সময় : 6:06 pm, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
 সিরাজগঞ্জে এবার চরাঞ্চলের বিভিন্ন স্থানে হাইব্রিডসহ বিভিন্ন জাতের বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে অনেক কৃষকের জীবনে স্বচ্ছলতা ফিরে এসেছে। বাজারে মরিচের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চরাঞ্চলসহ জেলায় প্রায় সাড়ে ১৬শ হেক্টর জমিতে হাইব্রিডসহ দেশীয় জাতের মরিচ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষাবাদ করেছেন। উন্নত জাতের মরিচের মধ্যে রয়েছে যমুনা, বিজলী, রশনী, ঝিলিক ছাড়াও বারি-৩, সুপার সনিক, বগুড়া ও রংপুরীসহ স্থানীয় বিভিন্ন জাতের মরিচ।
সিরাজগঞ্জে এবার মোট প্রায় ৪ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাইব্রিড মরিচের উৎপাদন বেশি থাকায় এ লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। স্থানীয় কৃষকেরা জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ গড়ে ৭০থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এসব জাতের মরিচের ব্যাপক চাষাবাদ হয়েছে। এছাড়া জেলার অন্যান্য স্থানেও এসব জাতের মরিচ চাষ করা হয়েছে। কৃষকেরা চরাঞ্চলের বিভিন্ন আড়তসহ
নাটুয়ারপাড়া, মাইজবাড়ী, কুমারিয়াবাড়ী, সোনামুখী, রূপসা, জর্জিরা, ওমরপুর ও রতনকান্দি হাটে এসব মরিচ বিক্রি করছেন।
এছাড়া পাইকারি ব্যবসায়ীরা কৃষকের জমি থেকেই সরাসরি মরিচ কিনে নিচ্ছেন। তারা কৃষকদের কাছ থেকে পাইকারি দরে মরিচ কিনে স্থানীয় চাহিদা মিটিয়ে ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে। চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ মরিচ প্রায় সারা বছরই উত্তোলন করা হয়ে থাকে। বিশেষ করে বারোমাসি মরিচ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা বলেন, কয়েক যুগ ধরে চরাঞ্চলের কৃষকেরা বিভিন্ন জাতের মরিচ চাষাবাদ করছেন। এতে অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগ মরিচ চাষিদের এ চাষাবাদে নিয়মিত পরামর্শ দিচ্ছে। এবার এ চাষে বাম্পার ফলন হয়েছে এবং বর্তমানে বাজার ভালো থাকায় কৃষকেরা খুশি। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com