বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির কাজীপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন  আলোচিত সেই বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার দুই মেয়েও আটক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আটক ৫১৮ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাভারের নাসরি রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাজীপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন 

টি এম কামাল
  • আপডেট সময় : 1:02 pm, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাজীপুর ইউনিয়নে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন কাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও মুসলিমপাড়া গ্ৰামের কৃতিসন্তান মোহাম্মদ জালাল উদ্দিন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দলমত-নির্বিশেষে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। কাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত মাছুয়াকান্দি বগার মোড় শ্রী শ্রী শিব মন্দির, সিংড়াবাড়ী সার্বজনীন কালী মন্দির, সিংড়াবাড়ী পাটাগ্ৰাম সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, বরইতলী মালোপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, বরইতলী নবদ্বীপ পাড়া শিব মন্দির পরিদর্শন শুরু করেন জালাল উদ্দিন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পূজা উদ্‌যাপনে সহযোগিতাও প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমাজসেবক হারুন অর রশিদ, লেবু , আব্দুল মোমিন, রিপন, শহিদুল ইসলামসহ তার সমর্থকরা। স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com