সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ

শহিদুল ইসলাম শাওন, শেরপুর ( বগুড়া)
  • আপডেট সময় : 3:12 pm, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জমিতে নির্মিত নতুন কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করল বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় পরিষদ চত্বরে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দবিবুর রহমান।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি সদস্য,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শাহ বন্দেগী ইউনিয়ন বর্তমানে শেরপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে অপরিকল্পিত চাতাল ও আবাসন নির্মাণের কারণে এখানকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনসহ এলাকাটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক স্থায়ী ভবন নির্মাণে সরকারের উচ্চপর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অতিথিরা।
উল্লেখ্য, ২০১১ সালে হাওয়াখানা এলাকায় একটি ভাড়া কার্যালয়ে শাহ বন্দেগী ইউনিয়নের প্রশাসনিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় কেনা ২৬ শতাংশ জমিতে এ নতুন অস্থায়ী কার্যালয়টি নির্মাণ করা হলো। স্থায়ী প্রশাসনিক ভবন না হওয়া পর্যন্ত এখান থেকেই সব নাগরিক সেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com