মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 1:36 pm, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
​খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার বিকাল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে তাকে এই হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় চিকিৎসকমহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।​সংগৃহীত তথ্য অনুযায়ী, অভিযুক্ত আসলাম সিকদার(+৮৮০১৯৫০-৯৯৯১৭৮) নম্বর থেকে ফোন করে কোনো পূর্ব আলোচনা বা কারণ ছাড়াই সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, “হয় অর্থ, নয় রক্ত”—এই দুটির যেকোনো একটি তাকে দিতে হবে। এ ধরনের প্রকাশ্য প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই সরকারি কর্মকর্তা।
ডা. আহসানারা বিনতে আহমেদ ফোনকলের পরপরই তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে কল রেকর্ডে জানা গেছে। এ বিষয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সহায়তা পেতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​এদিকে, সরকারি দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের ওপর এমন হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও চিকিৎসকরা। তারা অবিলম্বে অভিযুক্ত আসলাম সিকদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com