সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আগামী প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই : ইউএনও

টি এম কামাল
  • আপডেট সময় : 12:29 pm, রবিবার, ২৪ মে, ২০২৬
 সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ মে) দিনব্যাপী কাজিপুর উপজেলা পরিষদ মাঠে  উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং-সহ নানা ইভেন্টে অংশ নেয়। ক্ষুদে প্রতিযোগীদের পদচারণা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা পরিষদ  প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম। আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক গুণাবলি সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।” শিশুদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ইউআরসি ইন্সটেকটর রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, মাসুদ রানা, মিরাজ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী তুমুল প্রতিযোগিতার পর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান (রাজু)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com