মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

শ্রীমঙ্গলে রেস্ট হাউসে হানায় ৯ জুয়াড়ি আটক 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 11:25 pm, শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে গোপন সুত্রের বরাতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর বসার খবর পেয়ে ওখান থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল ইসলাম (৩২), শরীয়তপুর গোসাইরহাটের চড় মাইজারী গ্রামের সাসির সরকারের ছেলে মাহিন সরকার (৩০), কামরাঙ্গীরচর হাসাননগরের আবুল হোসেনের ছেলে মো. সেলিম (৩২), শ্রীমঙ্গল সুইনগইড় গ্রামের লেদু মিয়ার ছেলে আবির আল আজাদ (৩০), শরীয়তপুরস সখীপুরের সরকারকান্দি গ্রামের আক্কাছ সর্দারের ছেলে মো. আজিজুল হাকিম (৩২), শরীয়তপুরের জাজিরা মালাকান্দি গ্রামের আমজাদ মালের ছেলে সুজন মাল (৩১), হবিগঞ্জ জেলার সুলতানসির উস্তার মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), কামরাঙ্গীরচরের রসুলপুরের সুবেদার সর্দারের ছেলে মো. মিজান (৩২), মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের ইরা মিয়ার ছেলে মাজ্জু মিয়া (৫০) কে আটক করে পুলিশ।

এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬৯ হাজার ৫০০টাকা উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ী। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে নিয়মিত মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com