বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার: স্বেচ্ছামৃত্যু, নাকি হত্যা?

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
  • আপডেট সময় : 11:27 am, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেরদৌসী বেগম (৪০) নামক এক মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, নিহত ওই নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলীর স্ত্রী। তিনি একই মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।
নিহত নারীর স্বামী ইউসুফ আলী জানান, তার স্ত্রী গত প্রায় ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্নাবান্না সম্পন্ন করে পরিবারের সবার সাথে খাবার খান তিনি। পরে দুপুরে বাড়ির সবার অগোচরে বাথরুমে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ঈশ্বরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (রাসেল) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ বা সন্দেহ না থাকায় সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউ ডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com