শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী গাজীপুরের কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন

রাঙ্গামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : 3:16 pm, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে এবং এর আগে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ ও সাধারণ মানুষের ঘরবাড়ি-দোকানপাটে ভাঙচুরের প্রতিবাদে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

‎আজ শনিবার সকাল থেকে অবরোধ চলাকালীন রাঙ্গামাটি শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল ও নৌপথে নৌ চলাচল স্বাভাবিক থাকলেও, জেলা শহর থেকে খাগড়াছড়ি গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরের মানিকছড়ি ও কুতুকছড়ি সড়কের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। অনেক স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

‎আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে। অবরোধ চলাকালে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‎অবরোধের সার্বিক পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও জোরদার টহলের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অবরোধ পালিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

‎এদিকে জনভোগান্তি ও জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে অবরোধ চলাকালে জরুরি সেবাসমূহকে এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়। অ্যাম্বুলেন্স, রোগীবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী পরিবহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অন্যান্য দিনের মতোই নিরবচ্ছিন্নভাবে চলাচল করেছে।

‎এদিকে রাঙ্গামাটির সাজেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়ে শন’-এর যৌথ উদ্যোগে ঘোষিত তিন দফা দাবির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। বর্তমানে সাজেক ও আশপাশের এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সাজেকে অবস্থানরতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।
‎
‎রাঙামাটি জেলার দুর্গম সাজেক ও বাঘাইহাট সড়কে সেনাবাহিনী ও বিজিবিসহ টহল দিতে দেখা গেছে।
‎মারিশ্যা জোন ২৭ বিজিবি’র কমান্ডার লেঃ কর্ণেল
‎জাহিদুল ইসলাম পিএসসি বলেন, সাজেকবাসীর জান-মালের নিরাপত্তায় বিজিবি কাজ করছে। সাজেকে কোন সন্ত্রাসী গোষ্ঠীর ঠাই নেই। ইউপিডিএফের ইন্দনে সাধরণ মানুষ রাস্তায় নেমেছে। এটা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসী কাউকে
‎ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com