বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায়

সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:50 pm, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পরিচালিত বিশেষ অভিযানে সাভারে ফায়ার সেফটি সরঞ্জাম বিক্রয়কারী প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় জড়িত ৬ জন এবং ১ জন সক্রিয় ডাকাত ও ছিনতাইকারীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে সাভার মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, “রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড” নামে একটি ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় জড়িত ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলো ওসমান (২৩), রতন (২০), কবির (২৫), সিরাজুল ইসলাম (৪০), খোরশেদ আলম বাপ্পী (৩৯) ও লসকর আলী (৩৩),

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এই ৬ জন উক্ত গোডাউনে চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অন্যদিকে, একই রাতে আরেকটি অভিযানে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য সাইদুলকে (২৬) গ্রেপ্তার করা হয়। সাইদুল লালমনিরহাট সদরের নামাটারী এলাকার মজিবরের ছেলে।

পুলিশ জানায়, আসামিদের পূর্ব ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, আটক ওসমান ও কবিরের বিরুদ্ধে পৃথক চুরির মামলা রয়েছে। এছাড়া সাইদুলের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ৪টি চুরি মামলা এবং অন্যান্য ধারায় ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের আধালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com